২৭ মার্চ, ২০২৬ | কলকাতা
বর্তমান সময়ে ভারতের চাকরির বাজারে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। শুধুমাত্র ডিগ্রি নয়, এখন কোম্পানিগুলি বেশি গুরুত্ব দিচ্ছে দক্ষতা ও বাস্তব কাজের অভিজ্ঞতাকে। ফলে স্কিল-বেসড শিক্ষার চাহিদা দ্রুত বাড়ছে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং টেকনিক্যাল সেক্টরে।
এই পরিবর্তনের মধ্যেই গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট (GTI) নিজেদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরছে। বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং ইন্ডাস্ট্রি-অ্যালাইন্ড কোর্সের মাধ্যমে GTI শিক্ষার্থীদের সরাসরি কর্মসংস্থানের জন্য প্রস্তুত করছে।
ভারতে স্বাস্থ্য পরিষেবা খাত দ্রুত বিস্তৃত হচ্ছে। নতুন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে Physiotherapy Programs (BPT / DPT) , CMS & ED Courses ,ল্যাব টেকনিশিয়ান, ECG টেকনিশিয়ান, OT অ্যাসিস্ট্যান্ট , ANM নার্সেস (Auxiliary Nurse Midwife)এবং রেডিওলজি বিশেষজ্ঞদের চাহিদা ক্রমাগত বাড়ছে। GTI-র প্যারামেডিক্যাল কোর্সগুলির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে দক্ষ করে তোলা এবং বাস্তব কাজের জন্য প্রস্তুত করা।
অন্যদিকে, শিক্ষা ক্ষেত্রেও প্রশিক্ষিত শিক্ষিকাদের চাহিদা বেড়েছে, বিশেষ করে মন্টেসরি এবং প্রি-প্রাইমারি শিক্ষায়। GTI-র টিচার ট্রেনিং এবং মন্টেসরি কোর্সগুলি আধুনিক শিক্ষণ পদ্ধতি, ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং শিশু মনস্তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি, যা শিক্ষার্থীদের আরও দক্ষ করে তোলে।
এছাড়াও, মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়ায় সাইকোথেরাপি ও কাউন্সেলিং ক্ষেত্রেও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। GTI এই চাহিদার কথা মাথায় রেখে বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করেছে।
এই প্রতিষ্ঠানের অন্যতম শক্তি হলো এর প্র্যাকটিক্যাল ট্রেনিং পদ্ধতি। প্রায় ৬০–৭০ শতাংশ শিক্ষা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হয়, যার ফলে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে এবং চাকরির জন্য প্রস্তুত হয়ে ওঠে।
প্রিন্সিপাল মিসেস মৌমিতা রায় চৌধুরী বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র শিক্ষা দেওয়া নয়, এমন দক্ষ পেশাজীবী তৈরি করা যারা সরাসরি কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করতে পারে।”
ভাইস প্রিন্সিপাল মিসেস পৌলামী চৌধুরী বলেন, “বর্তমান সময়ে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়। আমরা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, সফট স্কিল এবং ইন্ডাস্ট্রি এক্সপোজারের মাধ্যমে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তুলি।”
গীতা চৌধুরী এডুকেশন সোসাইটির অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানটি অভিজ্ঞ শিক্ষিকাদের, আধুনিক পরিকাঠামো এবং উন্নত মানের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠা করছে।
ভারত যখন ধীরে ধীরে স্কিল-ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে চলেছে, তখন গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট সেই পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে—প্রমাণ করে দিচ্ছে, আজকের দিনে সফলতার আসল চাবিকাঠি হলো দক্ষতা।
Breakingnewszone Guddu
Mob :- 9830082220
Post a Comment